গোয়ালন্দে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১০২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ প্রপার হাইস্কুলে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও পাঠের অগ্রগতিতে অভিভাবকদের ভূমিকা জোরদারের লক্ষ্যে ‘অভিভাবক সমাবেশ-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বিদ্যালয় অডিটরিয়ামে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন শিক্ষক লুৎফর রহমান,আব্দুস সালাম ও ইমাদ উদ্দিন টফি। এসময় অভিভাবক ও শিক্ষার্থীরা নিজেদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন,শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। মায়েরা যদি সন্তানের পড়ালেখায় নিবিড় নজর রাখেন, তবে ফলাফল অবশ্যই ভালো হবে। পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে এসে খোঁজখবর নিলে শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিতে পারবে না। তিনি বলেন, দুর্বল বিষয়ের ক্ষেত্রে অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা এবং নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার মান ও বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করা সম্ভব।




















