নান্দাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন সাবেক মেয়র এ এফ আজিজুল ইসলাম পিকুল
- আপডেট সময় : ০৯:১৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫ ১৪৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেন সাবেক নান্দাইল পৌরসভার মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল।
১২ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় নান্দাইল উপজেলার ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের চৌরাস্তা সংলগ্ন মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন ও দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল।
(অব:) সার্জেন্ট মোঃ জিয়াউর রহমানের মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর ব্যাবসায়ী মোঃ লিবন মিয়ার সার কিটনাশক ও বিকাশের দোকান, রাকিব ও জালালের ফার্নিচারের দোকানগুলো পরিদর্শন করে দোকান মালিকদের সান্ত্বনা দিয়ে সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য গত ৭ আগষ্ট মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ভূক্তভোগি দোকান মালিকরা। ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট আগুন নিভাতে সক্ষম হয়।
সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন বিএনপির (অব:) নায়েব সুবেদার আব্দুল মতিন মোঃ মতিউর রহমান, মোঃ ফারুক আহাম্মদ, মোঃ আফির উদ্দিন, কাজিম উদ্দিন, পারভেজ সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




















