ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

চৌদ্দগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ বৃক্ষরোপণ করলো প্রেস ক্লাব

নাঈম ইকবাল-কুমিল্লা (চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৮:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ১৭৫ বার পঠিত

ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণ সবুজ ও স্বাস্থ্যকর করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাব।

শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির মাহমুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মামুনুর রহমান, প্রেস ক্লাবের সহ-সভাপতি হাসান মুহাম্মদ জহির, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, প্রচার সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক মোঃ শাহীন আলম, সদস্য আক্তারুজ্জামান মজুমদার, ইমাম হোসেন শরীফ, রাকিব হোসেন, সানোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ ফরিদুজ্জামান, সিনিয়র শিক্ষক আলমগীর হোসেন মজুমদার ও মতলুবর রহমান প্রমুখ।

আয়োজকরা জানান,পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যকে সামনে রেখে চৌদ্দগ্রাম প্রেস ক্লাব ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাবে।

চৌদ্দগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ বৃক্ষরোপণ করলো প্রেস ক্লাব

আপডেট সময় : ০৮:১৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫