কিন্ডারগার্টেন শিক্ষকদের উদ্ধত আচরণের প্রতিবাদে গোয়ালন্দে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
- আপডেট সময় : ১০:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ১৭৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের ‘উদ্ধতপূর্ণ আচরণ’ ও ‘অন্যায্য দাবি’-র প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে প্রাথমিক শিক্ষকরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে মহাসড়কে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, গোয়ালন্দ উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের মাধ্যমে প্রদান করেন শিক্ষক নেতারা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি মোঃ বাবর আলী। বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন,সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি, সহকারী শিক্ষক সমাজের সভাপতি শেখ নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।




















