ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ডুমুরিয়ায় আপন বোন কর্তৃক অর্থ আত্মসাতঃবোনের বিরুদ্ধে  প্রবাস ফেরত যুবকের সংবাদ সন্মেলন

জাহাঙ্গীর আলম মুকুল - ডুমুরিয়া (খুলনা) :
  • আপডেট সময় : ০৯:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ২০৮ বার পঠিত

প্রবাসে থাকা অবস্থায় দেশে প্রেরিত অর্থ বোন কর্তৃক আত্মসাতের চেষ্টা, ফেরত চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

প্রবাসে কর্মরত অবস্থায় উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে তা আত্মসাতের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া গ্রামের  সাইফুজ্জামান সরদার। বিষয়টি নিয়ে সোমবার ২১ জুলাই বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলার শহীদ শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাইফুজ্জামান সরদার জানান, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে শ্রম দিয়ে উপার্জিত ৪১ লাখ ৩০ হাজার ৮৭৬ টাকা আপন বোন সাবিনা ইসলামের ব্যাংক একাউন্টে বিভিন্ন সময়ে পাঠিয়েছি।

কিন্তু দেশে ফিরে আসার পর দেখি আমার কষ্টার্জিত টাকার কোনো হদিস নেই। বরং ফেরত চাইলে তাকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি টাকা চাইতে গেলে তাকে এবং তার স্ত্রী কে মারধর করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নেয়নি ডুমুরিয়া থানা পুলিশ। 

বর্তমানে জীবনের ভয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে শ্বশুরালয় আশ্রয় নিয়েছি।

তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দীর্ঘ প্রবাস জীবনের উপার্জন হঠাৎ করে আত্মসাত হওয়ায় তিনি চরম আর্থিক ও মানসিক দুরবস্থায় পড়েছেন। এ ঘটনায় তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ডুমুরিয়ায় আপন বোন কর্তৃক অর্থ আত্মসাতঃবোনের বিরুদ্ধে  প্রবাস ফেরত যুবকের সংবাদ সন্মেলন

আপডেট সময় : ০৯:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫