ডুমুরিয়ায় আপন বোন কর্তৃক অর্থ আত্মসাতঃবোনের বিরুদ্ধে প্রবাস ফেরত যুবকের সংবাদ সন্মেলন
- আপডেট সময় : ০৯:৪৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১৯৮ বার পঠিত

প্রবাসে থাকা অবস্থায় দেশে প্রেরিত অর্থ বোন কর্তৃক আত্মসাতের চেষ্টা, ফেরত চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
প্রবাসে কর্মরত অবস্থায় উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে তা আত্মসাতের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন খুলনার ডুমুরিয়ার গুটুদিয়া গ্রামের সাইফুজ্জামান সরদার। বিষয়টি নিয়ে সোমবার ২১ জুলাই বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলার শহীদ শেখ আব্দুল মজিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাইফুজ্জামান সরদার জানান, তিনি দীর্ঘদিন ধরে বিদেশে শ্রম দিয়ে উপার্জিত ৪১ লাখ ৩০ হাজার ৮৭৬ টাকা আপন বোন সাবিনা ইসলামের ব্যাংক একাউন্টে বিভিন্ন সময়ে পাঠিয়েছি।
কিন্তু দেশে ফিরে আসার পর দেখি আমার কষ্টার্জিত টাকার কোনো হদিস নেই। বরং ফেরত চাইলে তাকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি টাকা চাইতে গেলে তাকে এবং তার স্ত্রী কে মারধর করা হয়। এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নেয়নি ডুমুরিয়া থানা পুলিশ।
বর্তমানে জীবনের ভয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে শ্বশুরালয় আশ্রয় নিয়েছি।
তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দীর্ঘ প্রবাস জীবনের উপার্জন হঠাৎ করে আত্মসাত হওয়ায় তিনি চরম আর্থিক ও মানসিক দুরবস্থায় পড়েছেন। এ ঘটনায় তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।




















