ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—রাজবাড়ীতে শুরু সাতদিনব্যাপী বৃক্ষমেলা

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১৩১ বার পঠিত

Oplus_131072

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে শুরু হয়েছে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

মঙ্গলবার (৮ জুলাই) জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. শহীদুল ইসলাম।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “সবুজ বাংলাদেশ গড়তে হলে বৃক্ষরোপণের বিকল্প নেই। এখন বর্ষাকাল—গাছ লাগানোর উপযুক্ত সময়। গাছ আমাদের শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, খাদ্য ও অক্সিজেনেরও প্রধান উৎস। তাই সবাইকে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।”
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় আজাদী ময়দানে, যেখানে বৃক্ষমেলার আয়োজন করা হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
এই মেলা আগামী সাত দিন চলবে, যেখানে বৃক্ষপ্রেমীরা বিভিন্ন গাছের চারা সংগ্রহ করতে পারবেন এবং পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন তথ্যও জানতে পারবেন।

ট্যাগস :

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—রাজবাড়ীতে শুরু সাতদিনব্যাপী বৃক্ষমেলা

আপডেট সময় : ১২:৫২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫