ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বাগেরহাটে স্কুলের সামনে ময়লা ফেলা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

সৈকত মন্ডল-বাগেরহাট:
  • আপডেট সময় : ১০:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ১৬৬ বার পঠিত

বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে ময়লা ফেলার প্রতিবাদে  মানববন্ধনে  হয়েছ। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বাগেরহাট পৌরসভার সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে বাগেরহাট পৌরসভা প্রশাসন স্কুলের বিপরীতে ময়লা ফেলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন,সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ও জেলা ছাত্র দলনেতা শেখ আল মামুন, মোহাম্মদ মাহবুবুল আলম, শেখ শহিদুর রহমান ভুট্টো, শামিম মুন্সি, মাহিন হাসনাইন সার্জা, রোহিত হালদার, শেখ আল-আমিন হোসেন, ইমন শেখ, শেখ বাহাউদ্দিন ফাহিম, রবিউল ইসলাম, শেখ আকিব আহসান, শুভ্রত মজুমদার, কাজী তাসকিন, সরদার আব্দুল্লাহ, জিসান কাজী, আব্দুল্লাহ ফকির, সিয়াম, অনিন্দ্য সাহা সহ আরও অনেকে।

প্রতিবাদ কর্মসূচির বক্তারা বলেন, বহুদিন ধরে আমরা নানা মাধ্যমে এই সমস্যা তুলে ধরেছি। আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়েছি, আর অবশেষে পৌরসভা আমাদের দাবি মেনে নিয়েছে। শুধু তাই নয়, যে রাস্তা ভেঙে গিয়েছিল, সেটিও সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাসুদ বলেন, যেখানে ময়লা ফেলা হতো, সেটা আমাদের সেকেন্ডারি ডাম্পিং স্টেশন ছিল। তবে যেহেতু শিক্ষার্থীরা এতে আপত্তি জানিয়েছে, আমরা বিষয়টি বিবেচনায় নিয়ে আজ থেকেই সেখানে ময়লা ফেলা বন্ধ করেছে।

বাগেরহাটে স্কুলের সামনে ময়লা ফেলা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট সময় : ১০:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫