কুড়িগ্রামে বড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন
- আপডেট সময় : ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ২৬৬ বার পঠিত

কুড়িগ্রাম জেলার চিলমারীতে শতবর্ষী একটা বড়ই গাছের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনার জন্ম দিয়েছে। সকাল থেকে দমকলবাহিনী গিয়েও সেই গাছের আগুন নেভাতে ব্যর্থ হয়েছে।
মঙ্গলবার (১জুলাই) সকালে এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশন এলাকায়। এই চাঞ্চল্যকর ঘটনাটি সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে চিলমারীসহ জেলা জুড়ে বিভিন্ন এলাকার লোকজন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ছুটে আসেন দেখতে। গাছটি এক নজর দেখতে সকাল থেকে বিকাল পর্যন্ত দলবেঁধে শতশত উৎসুক জনতা ছুটে আসে।
গাছে ভেতরে আগুন দেখতে আসা শিউলি বেগম, মোসলেম উদ্দিন ও জাহাঙ্গীর আলম বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় একটি শতবর্ষব বড়ভ গাছে আ*গু*ন লেগেছে। তাই এসে দেখি আসলেই ঘটনা সত্যি গাছে আ*গু*ন লেগেছে। এ আগুন কোথা থেকে আসলো বা কিভাবে লাগলো আমরাও বুঝতে পারছি না, স্থানীয়রাও জানে না।
বিকেল ৩ টায় চিলমারী সদর থেকে রকি মিয়া ও এনামুল হক জানান,সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে আমরা ঘটনাস্থলে আসলাম ও সত্যি স্বচোখে দেখলাম। অবাক করার মতো ঘটনা। তবে কিভাবে এই গাছে আগুন জ্বলছে কেউ জানতে পারছে না।
চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক জানান,গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সকল দিক থেকে চেষ্টা করেও নেভাতে পারেনি। পরে রেলওয়ে ও বনবিভাগকে বিষয়টি জানানো হয়েছে। এখন তারা গাছটির ব্যাপারে সিদ্ধান্ত নিবে বলে জানা গেছে।



















