ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

কুড়িগ্রামে বড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ ২৬৫ বার পঠিত

কুড়িগ্রাম জেলার চিলমারীতে শতবর্ষী একটা বড়ই গাছের ভেতরে আগুন জ্বলতে দেখা গেছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনার জন্ম দিয়েছে। সকাল থেকে দমকলবাহিনী গিয়েও সেই গাছের আগুন নেভাতে ব্যর্থ হয়েছে। 

মঙ্গলবার (১জুলাই) সকালে এমন বিস্ময়কর ঘটনাটি ঘটেছে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেলস্টেশন এলাকায়।  এই চাঞ্চল্যকর ঘটনাটি সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হলে চিলমারীসহ জেলা জুড়ে বিভিন্ন এলাকার লোকজন, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা ছুটে আসেন দেখতে। গাছটি এক নজর দেখতে সকাল থেকে বিকাল পর্যন্ত দলবেঁধে শতশত উৎসুক জনতা ছুটে আসে।

গাছে ভেতরে আগুন দেখতে আসা শিউলি বেগম, মোসলেম উদ্দিন ও জাহাঙ্গীর আলম বলেন, আমরা লোকমুখে খবর পাই যে রমনায় একটি শতবর্ষব বড়ভ গাছে আ*গু*ন লেগেছে। তাই এসে দেখি আসলেই ঘটনা সত্যি গাছে আ*গু*ন লেগেছে। এ আগুন কোথা থেকে আসলো বা কিভাবে লাগলো আমরাও বুঝতে পারছি না, স্থানীয়রাও জানে না। 

বিকেল ৩ টায় চিলমারী সদর থেকে রকি মিয়া ও এনামুল হক জানান,সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখে আমরা ঘটনাস্থলে আসলাম ও সত্যি স্বচোখে দেখলাম। অবাক করার মতো ঘটনা। তবে কিভাবে এই গাছে আগুন জ্বলছে কেউ জানতে পারছে না। 

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক জানান,গাছটি রেলওয়ের জায়গায় আছে। আমরা সকালে গিয়েছিলাম পরে ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য সকল দিক থেকে চেষ্টা করেও নেভাতে পারে‌নি। পরে রেলওয়ে ও বনবিভাগকে বিষয়টি জানানো হয়েছে। এখন তারা গাছটির ব্যাপারে সিদ্ধান্ত নিবে বলে জানা গেছে।

ট্যাগস :

কুড়িগ্রামে বড়ই গাছের ভেতরে জ্বলছে আগুন

আপডেট সময় : ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫