ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

মিথ্যা অভিযোগ তোলে বিএনপির নেতা কর্মীদের নামে অপচার চালাচ্ছেন যুবলীগ নেতা ভুট্টু

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৯:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ১৫১ বার পঠিত

মারধর ও চাঁদা দাবির মিথ্যা অভিযোগ তোলে ধনিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নামে অপচার চালাচ্ছেন দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আবু কালাম ভুট্টু। তিনি তার নিজ অপকর্ম ঢাকতে বিএনপি’র নেতা কর্মীদের নামে সাংবাদিকদের ভুল বুঝিয়ে নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

আবু কালাম ভুট্টু মিথ্যা অপপ্রচার চালিয়ে বলছেন,বিএনপির নাম ভাঙ্গিয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার কাছ থেকে চাঁদা দাবি করছে। তিনি চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে। মারধরের অভিযোগ এনে ভুট্টু ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি হয়ে সেখানে তার বাম পায়ের গোড়ালি থেকে হাটু পর্যন্ত সাদা ব্যান্ডেজ দিয়ে পেচিয়ে প্রচার করছে তার পা ভেঙ্গে গিয়েছে। হাতের কবজিতে সাদা ব্যান্ডেজ পেচিয়ে প্রচার করছে হাত ভেঙে গিয়েছে।

শুক্রবার সরজমিনে গিয়ে অনুসন্ধান করে জানা যায়, প্রকৃতপক্ষে তার হাত এবং পা পরিপূর্ণ সুস্থ রয়েছে। হাত এবং পায়ের কোন ধরনের ইনজুরি নেই হয়নি। হাসপাতাল ভর্তি হওয়ার প্রেসক্রিপশনে হাত এবং পা ভাঙার কোন তথ্য প্রমাণ নেই। এ বিষয়ে তার কোন চিকিৎসা ও দেয়নি। খোঁজ নিয়ে জানা যায় কর্তব্যরত ডাক্তারের অজান্তেই আবু কালাম ভুট্টু নিজে ব্যান্ডেজ গজ কিনে এনে হাত এবং পায়ে পেঁচিয়ে ছবি তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।

আবু কালাম এর দাবী করা ঘটনাস্থলে ও এর আশপাশে তথ্য নিয়ে জানা যায় বৃহস্পতিবার এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। আবু কালাম ভুট্টু আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় বশির মাঝিকে বেদরক মারধর করেন‌। সে হামলায় বসির মাঝি গুরুতর আহত হয়ে দীর্ঘ দুই মাস ভোলা, বরিশাল ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। সেই ঘটনা থেকে নিজেকে আড়াল করতেই এখন এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী বশির মাঝি ও তার পরিবার।

ট্যাগস :

মিথ্যা অভিযোগ তোলে বিএনপির নেতা কর্মীদের নামে অপচার চালাচ্ছেন যুবলীগ নেতা ভুট্টু

আপডেট সময় : ০৯:১৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫