পাংশায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষণের খাবারের টাকা লোপাটের অভিযোগ
- আপডেট সময় : ০৯:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ১৪৭ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় কৃষি বিভাগের আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠানে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে প্রবাসী, ব্যবসায়ী, গৃহিনী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করানো হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের খাবারের জন্য জনপ্রতি ৫০০ টাকা বরাদ্দ থাকলেও মাত্র ২৭০-২৮০ টাকা ব্যয়ে খাবার সরবরাহ করে বাকি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে।
অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই স্বীকার করেছেন, তারা কৃষক নন। খাবারের মান নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন। পাংশা হাজি বিরিয়ানির স্বত্বাধিকারী জানান, প্রতি প্যাকেট খাবারের দাম ছিল ২৮০ টাকা।
অভিযোগের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “আমরা শুধুই কৃষকদের আমন্ত্রণ জানিয়েছি। খাবারের বরাদ্দের বিষয়ে যা বলা হচ্ছে, তা সঠিক নয়।”
গত ২৬ মে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।



















