ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

পাংশায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষণের খাবারের টাকা লোপাটের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৯:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ১৪৬ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় কৃষি বিভাগের আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠানে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে প্রবাসী, ব্যবসায়ী, গৃহিনী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করানো হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের খাবারের জন্য জনপ্রতি ৫০০ টাকা বরাদ্দ থাকলেও মাত্র ২৭০-২৮০ টাকা ব্যয়ে খাবার সরবরাহ করে বাকি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে।
অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই স্বীকার করেছেন, তারা কৃষক নন। খাবারের মান নিয়েও তারা অসন্তোষ প্রকাশ করেন। পাংশা হাজি বিরিয়ানির স্বত্বাধিকারী জানান, প্রতি প্যাকেট খাবারের দাম ছিল ২৮০ টাকা।
অভিযোগের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “আমরা শুধুই কৃষকদের আমন্ত্রণ জানিয়েছি। খাবারের বরাদ্দের বিষয়ে যা বলা হচ্ছে, তা সঠিক নয়।”
গত ২৬ মে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

পাংশায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে প্রশিক্ষণের খাবারের টাকা লোপাটের অভিযোগ

আপডেট সময় : ০৯:০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫