ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

টাঙ্গাইলে বিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

মোহাম্মদ সোহেল-টাঙ্গাইল:
  • আপডেট সময় : ০৩:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ২৪৯ বার পঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর তীর থেকে ১১টি বিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে একত্রে পড়ে থাকা মরিচা ধরা অবস্থায় মর্টার শেলগুলো উদ্ধার করা হয়। শেলের গায়ে জং ধরা,আবার কিছু শেলের ভেতরের অংশ ফাঁপা হয়ে আছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

জানা যায়, এক যুবক যমুনা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে প্রথমে মর্টার শেলগুলোর খোঁজ পান। হঠাৎ এসব বস্তু দেখতে পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে আশপাশের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলগুলো উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে আসে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের। অধিকাংশেরই ভেতরে কোনো বিস্ফোরক নেই। শেলগুলো সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

ট্যাগস :

টাঙ্গাইলে বিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

আপডেট সময় : ০৩:২৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫