ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দৌলতদিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১১৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫২ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

পলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই মো. ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া যৌনপল্লীর মেইন গেট সংলগ্ন কাশেমের বোডিং এর সামনে রাস্তার উপর থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের বেপারী পাড়ার এলাকার মো. শাহাদত বিশ্বাসের ছেলে মো. সাগর বিশ্বাস (২২)। বর্তমানে তিনি কালুখালী উপজেলার হাট গ্রামে বসবাস করেন।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ দুপুরেই রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

দৌলতদিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫