নিখোঁজের তিন দিন পর এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৩:০৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ২৯৭ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা নিখোঁজের তিন দিন পর মোঃ তুহিন শেখ নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।
শুক্রবার (৩ মে) সন্ধ্যার দিকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নে ভাটপাড়া (পূর্ব পাড়া) গ্রামে আজিবর মেম্বারের আখ ক্ষেতের ভিতরে মো: তুহিন শেখ(১৫) পিতা:আরব আলী শেখ এর গলায় গামছা অর্ধগলিত মরাদেহ উদ্ধার করা হয়েছে।
নির্মাণ শ্রমিকের সহযোগী হিসেবে কাজ করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ১লা মে সকালে একই গ্রামের শহিদ মোল্যার বাড়িতে কাজ করতে বের হয় তুহিন শেখ। কাজ শেষে বাড়িতে না আসায় বাড়ির লোকজন সন্ধ্যায় খোঁজ নিয়ে জানতে পারে মে দিবস উপলক্ষে কাজ বন্ধ ছিলো। আত্মীয় স্বজনের বাসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পরিবার এবং আত্মীয় স্বজনের সদস্যরা। গ্রামের কোনো এক ব্যাক্তির মাধ্যমে জানতে পারে আজিবর মেম্বারের আখ ক্ষেতের পাশে তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল।
এ সংবাদ পেয়ে তার বাবা সন্ধ্যায় আখ ক্ষেতের গিয়ে খোজ করতে থাকে। একপর্যায়ে আখ ক্ষেতের ভিতর থেকে গন্ধ পেয়ে সামনে এগিয়ে গেলে একটি ছোট্ট জিকা গাছের নিকট গলায় গামছা দিয়ে ফাঁস দেয়া মরদেহটি দেখতে পিতা আরব আলী । এ সময় তার চিৎকারে এলাকার লোক এসে থানা পুলিশকে খবর দেয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন আর রশিদ বলেন, শনিবার রাত আটটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আজ রবিবার সকালে মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।




















