ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আলফাডাঙ্গায় গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল 

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২৩৬ বার পঠিত

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক বর্বরোচিত হামলা ও নৃশংসতার হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় একযোগে বৈশ্বিক হরতাল পালনে শামিল হয়েছেন বিভিন্ন সংগঠন, বাজার ব্যবসায়ী  ও এলাকার সর্বস্তরের জনসাধারণ।

আজকের এই গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে  বিভিন্ন সংগঠন ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও তাদের নিজেদের ফেসবুক পোস্টে এই  দিনটি পালনের জন্য আহ্বান জানান।

আলফাডাঙ্গায় বিভিন্ন ইসলামী সংগঠন ও ফিলিস্তিনি মুক্তিকামী মুসলিম জনতার উদ্যোগে বিকাল ৫টায় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় এসে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ।

এ সময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিভিন্ন ইসলামি দলের নেতাকর্মী, শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।  উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা জনসাধারণ এ বিক্ষোভ মিছিলে যোগদেন।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের আত্মার অংশ। সেখানে চলমান হামলা শুধু একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা আরও বলেন, মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন আল-আকসা মসজিদ আজ ভয়াবহ আগ্রাসনের শিকার। ধর্মীয় গুরুত্বপূর্ণ এই স্থানকে ঘিরে ইসরাইলি বাহিনীর বর্বরতা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর হস্তক্ষেপ দাবি করেন তারা।

আলফাডাঙ্গায় গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল 

আপডেট সময় : ০৬:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫