ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

শরিফুল হাসান- সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১৬৪ বার পঠিত

ফরিদপুরের সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ইং পালিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে সালথা থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা শুরু হয়। সকাল ৬টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমে পুষ্পস্তবক অর্পণ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে সালথা থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, ফয়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, সালথা সরকারি কলেজসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৯টায় সালথা সরকারি কলেজের মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালথা উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ছাত্র-ছাত্রীদের সমাবেশ,কুচকাওয়াজ ও জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ, সেক্রেটারি তরিকুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির মোল্লা প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সালথায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

আপডেট সময় : ০৬:১৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫