ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

নাগেশ্বরীতে সিএনবি প্রকল্পের সহযোগিতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান 

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১০:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৪৬ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সিএনবি প্রোজেক্ট এর সহযোগীতায় স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় “মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) চাইল্ড,নট ব্রাইড (সিএনবি) প্রোজেক্টের উদ্যোগে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা পরিবারের সদস্যদেরকে একমাস ব্যাপী স্থানীয় পর্যায়ের উদ্যোক্তাদের মাধ্যমে বিভিন্ন ট্রেড যেমন- আর্ট এন্ড ক্রাফ্ট,  বুটিকস, কুশিকাটা, মোটরসাইকেল সার্ভিসিং, ইলেকট্রিক্যাল, বিউটিফিকেশন  ইত্যাদি বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 এসব প্রশিক্ষণে দক্ষ উদ্যোক্তাগণ হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে উদ্যোক্তারা এসব অংশগ্রহণকারীদেরকে নিজের তত্ত্বাবধানে যোগ্যতা অনুসারে কর্মসংস্থান তৈরিতে সহযোগিতা করবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলবে। আয় ও সম্পদ থেকে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা পরিবারের সদস্যদের চাহিদা পূরনের পাশাপশি পড়াশুনা চালিয়ে নিতে পারবে এবং নিজের স্বপ্ন পূরন করতে ভূমিকা রাখবে।

কিশোরীরদের কে সাংগঠনিক ভাবে শক্তিশালী করা, নেতৃত্বের বিকাশ,নিজস্ব ভয়েস রেইস করতে পারবে, পাশাপাশি আর্থিক ভাবে স্বাবলম্বি হওয়ার মাধ্যমে নিজের বাল্যবিবাহ নিজেই বন্ধ করতে ভূমিকা রাখবে।  নরওয়ের টেলিকমিউনিকেশন সংস্থা নরয়েজিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (টেলিথন) এর আর্থিক এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগীতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রোজেক্টটি কুড়িগ্রাম জেলার ৯উপজেলার সকল ইউনিয়নে বাস্তবায়ন করছে।   

এই প্রোজেক্টের মাধ্যমে যুবরা দক্ষতা অর্জন করে মূল্যবোধ ও অনুশীলনের পরিবর্তন এবং বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের নেতৃত্বের প্রচার করছে। মেয়েদেরকে মেন্টরশিপ প্রদান করা হচ্ছে  যাতে করে তারা নিজেদের পক্ষে দাঁড়াতে পারে এবং তাদের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হতে পারে। যুবরা, বিশেষ করে মেয়েরা জেন্ডার নিয়মকে চ্যালেঞ্জ করবে এবং বাধাগুলি প্রতিরোধ করার উদ্যোগের মাধ্যমে নিজের পরিচয়, সমাজ তথা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।

প্রশিক্ষণ পরিদর্শনে উপস্থিত ছিলেন সিএনবি প্রকল্প সমন্বয়কারী জনাব মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার মোঃ ফেরদৌস আলম, মোঃ ইলিয়াস আলী এবং ফাইন্যান্স কোর্ডিনেটর মোঃ মনজুরুল ইসলাম।

নাগেশ্বরীতে সিএনবি প্রকল্পের সহযোগিতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান 

আপডেট সময় : ১০:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫