ঘাটাইলে লালমাটি কাটার মহোৎসব
- আপডেট সময় : ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ১২১ বার পঠিত

টাঙ্গাইলের ঘাটাইলের চাম্বলতলায় লালমাটি কাটার উৎসবে মেতে উঠেছে রুহুল ইসলাম নামের এক অসাধু ব্যাক্তি। ফসলী জমির মাটি কেটে কৃষি জমিকে অনাবাদী করায় পরিবেশ হারাচ্ছে ভারসাম্য।
যার ফলে এলাকার গ্রামীণ অবকাঠামো রাস্তা গুলো শোচনীয় অবস্থা হয়ে পড়েছে তাদের ভয়ে এলাকার সাধারন জনগন মুখ খুলতে পারছে না।
শনিবার (১৫ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায় ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাম্বলতলা গ্রামের প্রভাবশালী রুহুল ইসলাম পাহাড়ী অঞ্চলের লাল মাটি কাটার মহোৎসবে মেতে উঠেছে ।
বন ও পরিবেশ আইন অমান্য করে প্রভাবশালীদের ছত্রছায়ায় একটি চক্র দেদারছে মাটি কেটে বিক্রি করলেও কোনো আইনি পদক্ষেপ নেই সংশ্লিষ্ট বিভাগীয় প্রশাসনের।
স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করলেও তা আমলে নিচ্ছেন না মাটি ব্যবসায়ীরা।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ, জানান এ ধরনের অবৈধ লালমাটি কাটার অনুমতি হয়না। তবে এ ধরনের মিথ্যাচারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। লালমাটি কাটার অনুমতি দিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান সম্পূর্ণ মিথ্যা কথা, কোথাও কোথাও পুকুরের পাড় বাঁধার নামে চোখের আড়ালে দেদারছে কাটছে পাহাড়ের লালমাটি। একদিকে পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য অন্যদিকে ক্ষতি হচ্ছে পাহাড়ী জনপথের।




















