ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সালথায় যুবদল নেতার বাড়িতে অগ্নি সংযোগের মামলায়: আওয়ামী লীগ নেতা জাকির মোল্লা গ্রেপ্তার

শরিফুল হাসান- সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ১৯৯ বার পঠিত

সালথায় যুবদল নেতা হাচান আশরাফের বাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় উপজেলা আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে নকুলহাটি গ্রামের মৃত জয়নুদ্দিন মোল্লার ওরফে জয়নাল আবেদিন মোল্লার ছেলে।

সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জাকির মোল্লা, বিএনপি নেতা নাসির মাতুব্বর, ও তার কয়েকশত সমর্থক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে যুবদল নেতা হাসান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাসান আশরাফের সমর্থক স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যা দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়ি ঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় তিনটি মামলা হয়। এই তিন মামলার এজাহারনামীয় আসামি ছিলেন জাকির হোসেন মোল্লা। এই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ২টি বিস্ফোরক দ্রব্য আইন ও ১টি মারামারি মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন সালথা উপজেলার আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মোল্লা। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে আটঘর ইউনিয়নের পুটিয়া বাজার এলাকা থেকে সালথা থানার এসআই প্রশান্ত কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে দুপুরে জাকির মোল্লাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সালথায় যুবদল নেতার বাড়িতে অগ্নি সংযোগের মামলায়: আওয়ামী লীগ নেতা জাকির মোল্লা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫