ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ভূঞাপুরে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি

মোহাম্মদ সোহেল-টাঙ্গাইল:
  • আপডেট সময় : ০৭:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১৮১ বার পঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরে খাদ্য-বান্ধব কর্মসূচির আওতায় ডিলারশিপ না পাওয়ায় উপজেলা খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালামের বিরুদ্ধে।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় আব্দুস ছালাম তার দলবল নিয়ে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে গিয়ে খাদ্য কর্মকর্তা ম. কাজী হামিদলকে হুমকি দেন। অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর শাহনাজ চৌধুরী জানন, গত ৬ মার্চ উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত লটারির মাধ্যমে খাদ্য বিভাগের ডিলারশিপ নিয়োগের জন্য আবেদনকারীদের মধ্যে লটারি অনুষ্ঠিত হয়।

গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালামও এই লটারিতে অংশ নেন। তবে লটারিতে ডিলারশিপ না জেতায় ক্ষুব্ধ হয়ে তিনি সোমবার সকালে খাদ্য কর্মকর্তা কার্যালয়ে এসে হুমকি প্রদান করেন। এবং লটারির মাধ্যমে গাবসারাতে যারা ডিলারশিপ পেয়েছেন, তাদের ডিও বন্ধ রাখার দাবি করেন।

তা না হলে খাদ্য কর্মকর্তা ম.কাজী হামিদুলের হাত কেটে নেওয়ার হুমকি দেন। এ বিষয়ে খাদ্য কর্মকর্তা মো. কাজী হামিদুল হক কে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভকরেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ট্যাগস :

ভূঞাপুরে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি

আপডেট সময় : ০৭:২০:০৪ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫