সিএনবি”র” উদ্যোগে নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ২৬২ বার পঠিত

অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন, ৮ মার্চ ২০২৫ এটাই এবার আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অডিটরিয়াম হল রুমে,৮ মার্চ ২০২৫ রোজ শনিবার চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রকল্পের উদ্যোগে, বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ের সার্বিক সহযোগিতায় দিবসটি সফলভাবে অনুষ্ঠিত হয়।
নারীর প্রতি সহিংসতা রোধ,নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিনটি পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নাগেশ্বরীতে সফলভাবে পালিত হলো ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
উপজেলা মহিলা অধিদপ্তর কার্যালয়ের অফিস সহকারী মোঃ শাহিন মাহমুদ এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। বিশেষ অতিথি নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা,মহিদেব যুব সংগঠনের টেকনিক্যাল অফিসার মোঃ ফেরদৌস আলম, মনিটরিং অফিসার মোঃ সাজ্জাদ ওয়াহিদ, ফিল্ড ফেসিলিটেটর মোছাঃ তাহমিনা পারভীন,রিপোর্টার্স ক্লাব নাগেশ্বরী এর সভাপতি রফিকুল ইসলাম রনজু এবং নাগেশ্বরী প্রেসক্লাব (বিএসসি মোড়) এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।
এছাড়াও বক্তব্য রাখেন,বল্লভের খাস ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মোছাঃ জোসনা খাতুন, সন্তোষপুর ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোছাঃ অনন্যা খাতুন প্রমুখ।



















