ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় ককটেল সদৃশ্য তিনটি বস্তু উদ্ধার

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৯:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ৬৫ বার পঠিত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা বাজার এলাকা থেকে ককটেল সদৃশ্য তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে বাজার এলাকায় একটি দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে সেনাবাহিনীর একটি দল।

নওগাঁ সদর মডেল থানা সূত্রে জানা যায়,নওগাঁর নওহাটা বাজারে আব্দুল বাকিদ নামের এক ব্যবসায়ীর দোকানে ককটেল রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁয় দায়িত্বরত সেনাবাহিনীর একটি দল বিকেল ৪টার দিকে নওহাটা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে গিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ওই ব্যবসায়ীর দোকান থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করে।
এছাড়া ওই ব্যবসায়ীর দোকান থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ককটেলগুলো নওগাঁ সদর থানা পুলিশের কাছে জমা দিয়েছে সেনাবাহিনী।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, সেনাবাহিনীর একটি দল নওগাঁর নওহাঁটা বাজার এলাকা থেকে ককটেল সদৃৃশ্য তিনটি বস্তু উদ্ধার করে থানায় জমা দিয়েছে।

তিনি আরও বলেন,এগুলো ককটেল না অন্য কিছু তা পরীক্ষার জন্য পুলিশের বোম ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। বিস্ফোরক হলো এগুলোকে নিষ্ক্রিয় করা হবে।

ট্যাগস :

নওগাঁয় ককটেল সদৃশ্য তিনটি বস্তু উদ্ধার

আপডেট সময় : ০৯:৫৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫