গোয়ালন্দে জাতীয়তাবাদী পৌর মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৩০৫ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শাখার উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখার সভাপতি কুমকুম নজরুল।
বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি,সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, সাংগঠনিক সম্পাদক মোছা.রাজিয়া বেগম।
গোয়ালন্দ পৌর মহিলা দলের সভাপতি মোছা.রাজিয়া দেলোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোছা. রাশিদা আক্তার লিপির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন,গোয়ালন্দ উপজেলা মহিলা দলের সভাপতি সালেহা আক্তার বুলবুলি, সাধারণ সম্পাদক মোছা. সারমিন হালিম, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট এ বি এম আব্দুস ছাত্তার, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. নাজিরুল ইসলাম তিতাস, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুরাদ আল রেজা, গোয়ালন্দ পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল দেলো প্রমূখ।
সভা শেষে জেলা নেতৃবৃন্দ উপস্থিত কর্মীদের সর্ব সম্মতি ক্রমে মোছা.রাজিয়া দেলোয়ারকে সভাপতি ও . রাশিদা আক্তার লিপিকে পুনরায় নির্বাচিত ঘোষণা করে আগামী ৩ মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করে রাজবাড়ী জেলা কমিটির নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।
ছবি সংযুক্ত
সিরাজুল ইসলাম
গোয়ালন্দ রাজবাড়ী
ফোন -০১৭১৫-১৫৭৯৬৩
তারিখ -২৭/০২/২০২৫




















