ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

শেরপুরে ফাঁসিতে ঝুলে ইলেকট্রনিক্স ব্যবসায়ীর আত্মহত্যা

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৪:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ১৭৪ বার পঠিত

শেরপুর জেলা শহরের পৌরসভার চকবাজার মহল্লায় ১১ এপ্রিল মঙ্গলবার রাতের কোন এক সময়ে জিহান (২২) নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ী তার মা ইলেকট্রনিক্স
দোকান ঘরের মধ্যে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

জিহান সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামের বাসিন্দা জনৈক সোহেল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার নলবাইদ গ্রামের সোহেল মিয়ার ইলেকট্রনিক্স ব্যবসায়ী ছেলে জিহানকে মঙ্গলবার রাত ২টার দিকে কয়েকবার তার
ব্যবহৃত মোবাইলে ফোন দিলে কোন উত্তর না পাওয়ায় বাবা সোহেল মিয়া চক বাজার জিহানের ব্যবসা প্রতিষ্ঠান মা ইলেকট্রনিক্স দোকানে গিয়ে ডাকাডাকি করে।

পরে একাধিক বার জিহানের মোবাইলে ফোন দেয়। এদিকে ফোনে রিংটোনের শব্দ হলেও
ফোন রিসিভ না করায় দোকানের সার্টার ভেঙ্গে দেখতে পান জিহান ফাঁসিতে ঝুলে
আছে।

পরে সদর থানায় খবর দেয়া হলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.সাইদুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সঙ্গীয়
ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে জিহানের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ওই রাতে জিহানের মোবাইল ফোন রিসিভ না করায় তার বাবা
দোকানের সম্মুখে গিয়ে ডাকাডাকির পর সন্দেহ হলে দোকানের সার্টার ভেঙ্গে দেখতে পায় তার ছেলে ফাঁসিতে ঝুলে আছে। কি কারণে জিহান আত্মহত্যা করেছে তা
উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এঘটনায় শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

শেরপুরে ফাঁসিতে ঝুলে ইলেকট্রনিক্স ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট সময় : ০৪:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩