সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকা-ের ৭০টি কটেজ ও বাড়ি পুড়ে ছাই
- আপডেট সময় : ১১:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৫০ বার পঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।
সোমবার দুপুর বেলা একটার দিকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে সাজেকের ৬০-৭০টি রিসোর্ট পুগে গেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
রিসোর্ট-কটেজ মালিক সমিতি সূত্রে জানা গেছে,বেলা একটার দিকে রুইলুই ভ্যালির হেডম্যান লালথাংয়া লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকো ভ্যালি রিসোর্টে প্রথমে আগুন লাগে। পরে তা আশপাশের বসতঘর ও রিসোর্ট-কটেজে ছড়িয়ে পড়ে।
এ সময়ে দুপুর বেলা রোদের গরমের কারণে আগুন দ্রুত বেড়ে য়ায়। আগুনের ভয়াবহতায় সাজেকে অবস্থানরত পযটকরা আতঙ্কিত হয়ে পড়ে।খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সদস্যরা ও স্থানীয়রা আগুন নেবানোর কাজে লেগে যায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানিয়েছেন,এখনো পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া যায় নি,তবে আনুমানিক ৫০-৬০টি কটেজ-রিসোর্ট, বসতঘর, দোকানপাট পুড়ে গেছে।খাগড়াছড়ি সদর থেকে দুইটি ফায়ার সার্ভিস ইউনিট এবং দীঘিনালা থেকে একটি ইউনিট সাজেকে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
এ ছাড়া রাঙ্গামাটি থেকে আরও একটি ইউনিট পথে রয়েছে। তবে ফায়াার সার্ভিস এলেও সাজেকে পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।তাছাড়া সড়কটি দূর্গম হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি অকুস্থলে যেতে বেগ পেতে হচ্ছে।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন বলেন, ‘জেলাপ্রশাসক মহোদয় ফায়ার সার্ভিসের ডিজির সঙ্গে কথা বলেছেন। সেনাবাহিনীর সঙ্গেও যোগাযোগ রক্ষা করছেন। এই রির্পোট লিখা পর্যন্ত সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।




















