সংবাদ শিরোনাম ::
যশোর বেনাপোলে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ নজরুল ইসলাম- বিশেষ প্রতিনিধ:
- আপডেট সময় : ০৩:৫৯:০০ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ২৭১ বার পঠিত

যশোরের বেনাপোলে ২৫ বোতল ফেন্সিডিল সহ নাজমুল হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১এপ্রিল) ভোরে তাকে আটক করা হয়।
আটক নাজমুল শার্শা থানার হরিষচন্দ্রপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, পোর্ট থানার বালুন্ডা বাজারের পাশে কাছারি জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর হইতে ২৫ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।














