ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

হাকিমপুরে শিক্ষার্থী হ-ত্যা মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেফতার

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ১০:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৯ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুরে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যার অভিযোগ মামলায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সন্দিগ্ধ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রওশন জামিল (৩০)কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারী) গ্রেফতারকৃত আসামি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি হাকিমপুর থানার অফিসিয়াল পেজে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী অফিসার উপ-পুলিশ পরিদর্শক এসআই মোস্তাফিজার রহমান।

গ্রেফতারকৃত মোঃ রওশন জামিল (৩০) হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে। রওশন জামিল আলিহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানান পুলিশ।

গ্রেফতার বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থীকে আগুনে পুড়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখ সহ ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে মামলা দায়ের নিহত শিক্ষার্থীর ভাই। উক্ত মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে। হাকিমপুর থানার মামলা ০৭।
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার সার্কেল এএসপি মহোদয়ের দিকনির্দেশনা, আমি ওসি মোঃ সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)এস এম জাহাঙ্গীর আলম এর পরামর্শে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল শুক্রবার রাতে আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামে অভিযান চালিয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সুন্ধিগ্ধ আসামি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রওশন জামিল কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে আজ জেল হাজতে পাঠানো হয়েছে। শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি

হাকিমপুরে শিক্ষার্থী হ-ত্যা মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ১০:৪৯:২২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫