ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নওগাঁয় পানির দাবিতে মানববন্ধন

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:
  • আপডেট সময় : ০৮:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১৯৩ বার পঠিত

নওগাঁর সুলতানপুর মটেরঘাট ও সুলতানপুর জেলে পাড়া সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওইসব এলাকার কৃষকদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান ইমাম তমাল, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাবেদুল ইসলাম সাবু, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক ফায়সাল আজম ওলি, কৃষক মুনসুর আলী মাস্টার, ফজলু সাকিদার, মহাতাপ সাকিদার, লিটন সাকিদারসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচার সরকারের দোসর নওগাঁ সদর আসনের অবৈধ সংসদ সদস্যের চাচাতো ভাই সালমান ফারসি সৌরভ এই দুই সেচ প্রকল্প জোরপূর্বক দখল করে। তারপরে উচ্চ হারে পানির মূল্য নির্ধারণ, জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করলেও কৃষকরা তা পরিশোধ করে দেয়।
চলতি ইরি-বোরো মৌসুমে আমরা জানতে পারি দুই প্রকল্পের প্রায় সাড়ে ৭ লাখ টাকা বিদ্যুৎ বিল রেখে পালিয়ে আছেন সালমান ফারসি সৌরভ। এতে দুই সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। পরে বিষয়টি নিয়ে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করা হলে নতুন সংযোগ প্রদানের অপরগতা জানান তারা।

এমতাবস্থায় হাজার হাজার হেক্টও জমিতে ফসল উৎপাদন অনিশ্চিয়তার মুখে। তাই দ্রুত এই দুই সেচ প্রকল্পে বিদ্যুতের নতুন সংযোগ দাবি জানান বক্তারা। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

নওগাঁয় পানির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৮:২৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫