ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

ডুমুরিয়ায় ট্রাক,পিকআপ ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষঃ আহত-২

জাহাঙ্গীর আলম মুকুল-ডুমুরিয়া(খুলনা):
  • আপডেট সময় : ১২:০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ৮৩ বার পঠিত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার  গুটুদিয়া ওয়াপদার নামক  এলাকায় মঙ্গলবার (১৪ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে সাতক্ষীরাগামী গম বোঝাই ১০ চাকার ড্রামট্রাক, খুলনাগামী প্রাইভেট কার ও গরুবোঝাই পিকআপের ত্রি-মুখী সংঘর্ষে প্রাইভেট চালক ও পিকআপ চালক গুরুতর আহত হয়েছেন। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ট্রাক চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরাগামী গম বোঝাই ১০ চাকার ট্রাক যার নং-(সাতক্ষীরা ট-১১-০৪২৮, খুলনা গামী প্রাইভেট কার যার নাম্বার ( ঢাকা মেট্টো- গ- ১৬-১৬৭৬ ) ও সাতক্ষীরাগামী গরু বোঝাই পিকআপ যার নাম্বার (ঢাকা মেট্রো ন-১৮-৩৬৪৩) খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গুটুদিয়া ওয়াপদার মাথায় পৌঁছালে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, গরু বোঝাই পিকাপটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায় এবং ড্রাম ট্রাকটি মহাসড়কের উপরে উল্টে পড়ে।

এতে প্রাইভেট চালক খুলনা সদরের আসাদুল ইসলাম (৩০) পিতা অজ্ঞাত, পিকআপ চালক ঢাকার কেরানী গঞ্জের মকবুল সরকারের ছেলে ইমরান সরকার (৩১) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

 এ ঘটনায় মহাসড়কে তাৎক্ষণিক যান চলাচল বন্ধ হয়ে যায়।এ বিষয়ে  খর্ণীয়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফজলুল করিম জানান, সড়ক ত্রিমুখী দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় দিকের প্রায় দুই কিলোমিটার জ্যাম লেগে আছে। সড়ক দুর্ঘটনা কবলিত গাড়ী গুলো অপসারণের চেষ্টা চলছে, অতিদ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।

ডুমুরিয়ায় ট্রাক,পিকআপ ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষঃ আহত-২

আপডেট সময় : ১২:০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫