ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ সমাবেশ 

মো:আল আমিন- জামালপুর:
  • আপডেট সময় : ০১:১৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ১৩৩ বার পঠিত

জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, কার্যনির্বাহী সদস্য জুলফিকার  মো. জাহিদ হাবিব, আনোয়ার হোসেন মুক্তা, শওকত জামান, সদস্য বজলুর রহমান, মোস্তফা মনজু প্রমূখ।

বক্তারা অভিযোগ করেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদাকে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করতেই ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ষড়যন্ত্রমূলক এই মামলা আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সাংবদিক নেতারা।

উল্লেখ্য,  জমি সংক্রান্ত বিরোধে কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপনের স্ত্রী সামছুন্নাহার সুমাইয়া বাদী হয়ে হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা দায়ের করে।

ট্যাগস :

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ সমাবেশ 

আপডেট সময় : ০১:১৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫