টাঙ্গাইলে দুর্গম চরাঞ্চচলে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের সেবা প্রদান
- আপডেট সময় : ১১:২৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৯১ বার পঠিত

টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম চরাঞ্চচলে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল নামে একটি দাতা সংস্থা সুশিলন সাহায্য সংস্থার মাধ্যমে এলাকার ৮৯ জন শিশুকে বিভিন্ন সাহায্য সেবা দিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার অর্জুনা ইউনিয়নের চর শুশুয়া গ্রামে আছাতুন্নেছা দাখিল মাদ্রাসার ৮৮ জন মেয়ে একজন ছেলের হাতে শীত বস্ত্র হিসেবে জ্যাকেট ও কম্বল, ৮ জন শিশুকে জীবিকা নির্বাহের জন্য ৮টি শেলাই মেশিন দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন চর শুশুয়া দাখিল মাদরাসার সুপার মোঃ আব্দুল বারী, শুশুয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুর রহমান, সুশিলন প্রজেক্ট কো-অর্ডিনেটর আরিফুল ইসলাম প্রমুখ।
উলেখ্য যে, সুশীলন বছর জুড়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ চরের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে করে আসছে।
উল্লেখযোগ্য শিশু, পিতামাতা এবং মৌলভীদের নিয়ে সচেতনতা বিষয়ক সভা। স্বাস্থ্য, নিরাপদ পানি, জেন্ডার সমতা এবং বাল্য বিবাহ নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রাথমিক ধারনা দেয়া হয়।
পাশাপাশি শিশুদের মাঝে-শিক্ষা উপকরন হিসেব বই, খাতা কলম, পোষাক,ইদের পোশাক, ইদ উপলক্ষ্যে বিশেষ খাবার প্যাকেজ এবং খেলাধুলার সরঞ্জামাদি বিভিন্ন সময় প্রদান করে থাকেন ।
শিশুদের মানসিক ও শারীরীক বিষয়ের কথা বিবেচনা করে নিউট্রিশন ফুড ও স্যানেটারী ন্যাপকিন প্রত্যেক মাসে বিতরণ করা হয়। বছরে একবার স্বাস্থ্য পরীক্ষার জন্য সুদক্ষ ডাক্তাররা তাদের চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল)
০১৭১০৬৭২২৫৫




















