ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

আব্দুল মজিদ মল্লিক - নওগাঁ :
  • আপডেট সময় : ১০:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ১৭২ বার পঠিত

আব্দুল মজিদ মল্লিক- নওগাঁ:

নওগাঁয় অনিক (৩২) নামের এক ভূয়া ডিবিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরের দিকে সদর উপজেলার দোগাছী সাহাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত অনিক সাহাপুর এলাকার গানাপাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে।

তার বিরুদ্ধে ডিবি ওসি পরিচয়ে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে।ভুক্তভোগী ও পুলিশ সুত্রে জানা যায়, গত নভেম্বর মাসে অনিক ভূয়া ডিবির ওসি সেজে দোগাছি গ্রামের লাহির উদ্দিন শেখকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়। এরপর মামলা থেকে তার নাম কেটে দেবার নাম করে দফায় দফায় টাকা হাতিয়ে নিত।

এরপর আবারও টাকার চাহিদা করতে থাকলে লাহিরের ছেলে মানিক মোল্লা আসল ডিবি পুলিশকে বিষয়টি জানায়। বিষয়টি জানার পর নওগাঁ পুলিশ সুপার মো: সাফিউল সারোয়ারের নির্দেশে এবং ডিবি ওসি আব্দুল মান্নার নেতৃত্বে এস আই সোহেল রানা, এ এস আই রুহুল আমিনসহ ডিবির একটি চৌকষ দল সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত অনিককে তার নিজ বাড়ি থেকে আটক করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি ওসি আব্দুল মান্নান জানান, অভিযোগের প্রেক্ষিতে অনিককে আটক করা হয়েছে। জিঙ্গাসাবাদে অনিক ডিবি পরিচয়ে টাকা ও মোবাইল নেবার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে এবং দুপুরের দিকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নওগাঁয় ভূয়া ডিবি পুলিশ আটক

আপডেট সময় : ১০:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪