সংবাদ শিরোনাম ::
দৌলতদিয়ায় ডিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ২
সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
- আপডেট সময় : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ১২০ বার পঠিত

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার একটি দল দৌলতদিয়া ৪নং ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে সিদ্দিক কাজীর পাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পিস ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম ও মমিন মন্ডলকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।



















