ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

দৌলতদিয়ায় ডিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ২

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ ১১৯ বার পঠিত

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার একটি দল দৌলতদিয়া ৪নং ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে সিদ্দিক কাজীর পাড়া এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ পিস ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ শরিফুল ইসলাম ও মমিন মন্ডলকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

দৌলতদিয়ায় ডিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ২

আপডেট সময় : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪