ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

যশোর শার্শার পুটখালী ও পাঁচভুলট সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিএসএফের হাতে নি-হ-ত দুই

মোহাম্মদ নজরুল ইসলাম- বিশেষ প্রতিনিধ:
  • আপডেট সময় : ১০:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ১০৭ বার পঠিত

বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে পুটখালী সীমান্তের চরের মাঠ থেকে দিঘীরপাড় উত্তরপাড়া গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে মো. সাবুর আলীর মরদেহ উদ্ধার করা হয়। একইভাবে পাঁচভুলট সীমান্ত এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে কাগজপুকুর দক্ষিণ পাড়া গ্রামের মো. ইউনুস মোল্লার ছেলে জাহাঙ্গীর কবিরের মরদেহ উদ্ধার করে বাংলাদেশ বর্ডার গার্ডের (২১ বিজিবি) সদস্যরা।

জাহাঙ্গীর কবিরের ভাই জানান, তার ভাই প্রায় ১৫ বছর ধরে ভারতে বসবাস করছেন। সেখানে তিনি স্থানীয় এক নারীকে বিয়ে করে নাগরিকত্ব পেয়েছেন এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। কিছুদিন আগে তিনি বাড়ি ফেরেন এবং ভারতে ফেরার চেষ্টার সময় এ ঘটনা ঘটে।

অন্যদিকে, মো. সাবুর আলীর স্ত্রী হাসি বেগম জানান, রাতে কেউ তাকে খবর দেন যে, পুটখালীর আমবাগানে তার স্বামীকে মেরে ফেলে রাখা হয়েছে। সেখানে গিয়ে তিনি তার স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। স্বামীকে বাড়ি নিয়ে আসার পথে তিনি মারা যান। সাবুরের স্ত্রী বলেন, “আমার দুটি কন্যাসন্তান আছে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। এখন এই সন্তানদের নিয়ে আমি কীভাবে বাঁচবো?”

স্থানীয়রা অভিযোগ করেন, তাদের দুজনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পিটিয়ে হত্যা করে বাংলাদেশের সীমান্তে ফেলে রেখে গেছে।

২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আহমেদ জানান, “সকালে পাঁচভুলট সীমান্তের মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় এলাকায় মরদেহটি উলঙ্গ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং মরদেহ এখানে এলো, সে বিষয়ে তদন্ত চলছে।”

ট্যাগস :

যশোর শার্শার পুটখালী ও পাঁচভুলট সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিএসএফের হাতে নি-হ-ত দুই

আপডেট সময় : ১০:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪