ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বালিয়াকান্দিতে আওয়ামী লীগের সভাপতি হান্নান মোল্লা গ্রেপ্তার

মোঃ আজমল হোসেন- বালিয়াকান্দি (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১২১ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনার মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার রাজবাড়ী আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা হলেন, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা (৭০)।

গতকাল সোমবার রাত ২টার দিকে রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ হান্নান মোল্যাকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদেরকে আক্রমণ করা হয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, গত ৯ সেপ্টেম্বর চাঁদাবাজি ও মারধরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দিতে আওয়ামী লীগের সভাপতি হান্নান মোল্লা গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৫৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪