সংবাদ শিরোনাম ::
গোবিন্দ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু
মানিক কুমার দাস-ফরিদপুর:
- আপডেট সময় : ০৮:১৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ১৪৪ বার পঠিত

শহরের আলিপুরের সাজেদা চৌধুরী উদ্দিন পৌর বালিকা স্কুল মাঠে অনুষ্ঠিত গোবিন্দ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে।
স্থানীয় চারটি দলকে নিয়ে লীগ পদ্ধতির এ প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রয়াত গোবিন্দ জমাদারের পিতা শহীদ জমাদার।
এ সময় উপস্থিত ছিলেন হরিজন সম্প্রদায় ফরিদপুর জেলা শাখার সভাপতি বিদ্যুৎ জমাদার, ফরিদপুর হারি সমাজের মন্ডল শ্যামল জমাদার , এছাড়া স্থানীয় এলাকাবাসী আবুল জমাদার, প্রদীপ জমাদার , রাশেদ জমাদার , বাদল জমাদার ,সহ গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিল ।
এরপর উদ্বোধনী খেলায় ইলেভেন স্টার একাদশ ১৬ রানের ব্যবধানে ব্রাদার্স ক্লাব কে পরাজিত করে। প্রথমে ব্যাটিং করতে নেমে ইলেভেন স্টার ক্লাব ৮৭ রানে অলআউট হয় জবাবে ব্রাদার্স ক্লাব ৭১ রান সংগ্রহ করে।




















