১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নাগেশ্বরীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন
- আপডেট সময় : ১২:১৪:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২২১ বার পঠিত

১০ম গ্রেড আমাদের দাবী নয়, আমাদের অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়, ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নাগেশ্বরী উপজেলা ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ।
রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ নাগেশ্বরী এর আয়োজনে, উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ।
১০ম গ্রেড দাবি বাস্তবায়ন মানববন্ধনে সহকারী শিক্ষক শাহ-আলমের সঞ্চালনায় এবং সহকারী শিক্ষক আতাউর রহমান খোকার সভাপতিত্বে- অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অন্যতম আয়োজক সহকারী শিক্ষক মোঃ মশিউর রহমান পান্না, প্রধান শিক্ষকদের মধ্যে মোঃ বাবুল করিম, সহকারী শিক্ষক মোঃ এমদাদুল হক, মোহাম্মদ লুৎফর রহমান ও সহকারী শিক্ষিকা মোছাঃ আফলিনা খাতুন হ্যাপি সহ প্রমুখ। বিশাল মানববন্ধনে অংশ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষকরা বছরের পর বছর শোষিত ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমাদের একটাই দাবী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে।
তারা আরও বলেন, দেশে পুলিশের উপসহকারী কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তারাও ১০ম গ্রেড পান। বৈষম্য শুধু প্রাথমিক সহকারী শিক্ষকদের ক্ষেত্রে। আমাদের দাবী পূরণ না করলে, আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।




















