ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালের ২ দল চূড়ান্ত  

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:২৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৩০৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উজানচর রিয়াজ উদ্দিন পাড়া যুব সমাজের উদ্যোগে ১২ তম রিয়াজ উদ্দিন পাড়া ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার ২ দল চূড়ান্ত হয়েছে।

২৪ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত আগস্ট মাসের ৩০ তারিখ (শুক্রবার) উজানচর রিয়াজ উদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে উদ্বোধন করা হয়।

প্রথম সেমিফাইনাল খেলায় মুক্তি সংঘ গোয়ালন্দ বনাম মর্নিং স্টার-১ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় গোল শূন্য ড্র থাকাই শেষে টাইব্রেকারে ৩-১ গোলে মুক্তি সংঘ জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয় এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলায় টুটুল স্মৃতি সংঘ, বালিয়াডাঙ্গা বনাম এস এস ক্লাব, রিয়াজ উদ্দিন পাড়া একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে টুটুল স্মৃতি সংঘ ৩-২ গোলে এস এস ক্লাবকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। 

উল্লেখ্য, ২২ ও ২৩ সেপ্টেম্বর যথাক্রমে দুইটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে খেলোয়াড় অংশ নেয়। প্রায় হাজার দেড়েক দর্শক এ খেলা উপভোগ করেন। এদিন রাজবাড়ী জেলা দলের সাবেক ফুটবলার মো. শরিফ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের সদস্য সচিব ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। প্রতিবছর আমরা উজানচর রিয়াজ উদ্দিন পাড়া যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকি। ফাইনাল খেলার তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।  পরবর্তীতে খেলার তারিখ জানিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, আমাদের এমন আয়োজন আগামীতেও অব‍্যাহত থাকবে।

গোয়ালন্দে ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালের ২ দল চূড়ান্ত  

আপডেট সময় : ০৯:২৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪