ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

বালিয়াকান্দিতে ৫ লক্ষ টাকার চায়না দুয়াড়ির জাল জব্দ

মো. আজমল হোসেন-বালিয়াকান্দি(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০১:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ১৬২ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দির জামালপুরের ডাঙা হাতি মোহন নলিয়া হতে ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়াড়ির জাল জব্দ করা হয়েছ।

রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় বালিয়াকান্দি উপজেলা সহকারি কমিশনার(ভূমি) হাসিবুল হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার এর যৌথ অভিযানে এ ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় নলিয়া বাজারের ব‍্যবসায়ী শ‍্যামা প্রসাদ বিশ্বাসের দোকান থেকে অবৈধ ও ব‍্যবহারে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়াড়ির প্রায় ৫ লক্ষ টাকা মূল‍্যের জাল জব্দ ও তাকে আটক করা হয়। পরবর্তীতে বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাল আগুনে পোড়ানো হয় এবং অপরাধী শ‍্যামা প্রসাদকে আর কখনো অবৈধ জাল বিক্রি না করার জন‍্য মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

উপজেলা মৎস‍্য কর্মকর্তা হালিমা সরদার বলেন, ১৯৫০ সালের ম‍ৎস‍্য সুরক্ষা আইনে রয়েছে কোনো ব‍্যাক্তি কখনো অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি ও তা ব‍্যবহার করতে পারবে না। আর যদিও ব‍্যবহার করে তাহলে তাকে জরিমানাসহ অনাদায়ে জেলও হতে পারে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট হাসিবুল হাসান বলেন, কারেন্ট ও চায়না দুয়াড়ির জাল অবৈধ ও সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস আইনে এটা শাস্তিযোগ‍্য অপরাধ। শ‍্যামা প্রসাধ তার দোকানে নিষিদ্ধ জাল বিক্রি করে অপরাধ করেছেন। এজন্য তার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে এবং পরবর্তীতে তিনি জেনো এধরনের অপরাধ আর না করে সে ব‍্যাপারে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

বালিয়াকান্দিতে ৫ লক্ষ টাকার চায়না দুয়াড়ির জাল জব্দ

আপডেট সময় : ০১:৩৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪