ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বন্যার্তদের পাশে ত্রাণ বিতরন করলো মিরসরাই প্রেস ক্লাব

মো: নাজমুল হোসেন শামীম - মিরশ্বরাই (চট্টগ্রাম) :
  • আপডেট সময় : ১০:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১২০ বার পঠিত

মিরসরাইয়ে বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছে মিরসরাইয়ে সাংবাদিকদের সংগঠন মিরসরাই প্রেস ক্লাব। বানভাসি মানুষের মাঝে মিরসরাই প্রেস ক্লাবের উপহারস্বরূপ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় দেড়শ পরিবারের মাঝে এই উপহার তুলে দেন ক্লাবের সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, মোহাম্মদ ইউসুফ, তরুণ ব্যবসায়ী রেজাউল করিম সোহেল, সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, ক্রীড়া সম্পাদক ফিরোজ মাহমুদ, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন জীবন, দপ্তর সম্পাদক সাফায়েত মেহেদী, সদস্য মেহরাজ হোসেন ও শিহাব উদ্দিন শিবলু।

মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন বলেন, মিরসরাইয়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় উপজেলার অনেক এলাকা পানিতে ডুবে গেছে। এতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো চরম কষ্টে দিনযাপন করছে। অনেকের ঘরে এখনো চুলায় আগুন জ্বলছে না। এরকম প্রায় ১৫০ পরিবারের মাঝে মিরসরাই প্রেস ক্লাবের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এই উপহার তুলে দেন।

তিনি আরও বলেন, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত মিরসরাই প্রেস ক্লাবের সদস্যরা সেবামূলক কর্মকান্ডের অংশ হিসেবে অতীতের ন্যায় এবারও শুরু থেকে বন্যাদুর্গতদের পাশে ছিল।

বন্যার্তদের পাশে ত্রাণ বিতরন করলো মিরসরাই প্রেস ক্লাব

আপডেট সময় : ১০:০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪