ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভোলায় বজ্রপাতে বাবার মৃত্যু ছেলে নিখোঁজ 

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ১০:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১০৬ বার পঠিত

ভোলার মেঘনায় বজ্রপাতে সালাউদ্দিন মাঝি (৩৮) নামের এক জেলে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এবং নিখোঁজ রয়েছে তারই ছেলে শাহিন (১২) সে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রশিদ মাঝির ছেলে।

সোমবার (১৯ জুলাই) বিকাল ৫টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।

স্থানীয় মেম্বার জাকির হোসেন মিঠু ঘটনাটি নিশ্চত করে বলেন, ওই পরিবারটি অত্যন্ত দরিদ্র পরিবার। মাছ শিকারই ছিলো তাদের একমাত্র আয়ের উৎস। বজ্রপাতে সালাউদ্দিন মাঝি নিহত ও সন্তান নিখোঁজ হওয়ায় তার স্ত্রী সন্তানরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে। 

জানা যায়, নিহত সালাউদ্দিন তার ছেলে শাহিন কে নিয়ে ধনিয়া ইউনিয়নের কোড়ার হাট বাজার সংলগ্ন মধ্য মেঘনায় নৌকা নিয়ে মাছ শিকারে যায়। এ সময় বজ্রপাতে নৌকার মধ্যেই সালাউদ্দিনের মৃত্যু হয়। নৌকায় থাকা তার ছেলে শাহিন নদীতে পড়ে নিখোঁজ হয়।

ভোলার নৌ ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়া জানায়, তথ্যটি সম্পর্কে  আমরা এখনও অবগত নই। তবে তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

ভোলায় বজ্রপাতে বাবার মৃত্যু ছেলে নিখোঁজ 

আপডেট সময় : ১০:৪৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪