গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ১০:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১৪৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে উজানচর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১ জুলাই) রাতে উজানচর জামতলা উচ্চ বিদ্যালয় মাঠে উজানচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জামতলা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও উজানচর ইউপির সাবেক সদস্য মো. আজাহার বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী।
উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আফরোজা রাব্বানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উজানচর ইউনিয়ন পরিষদ সদস্য মো. সমসের শেখ, সমাজসেবক নুর ইসলাম বেপারী প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভাশেষে জামতলা যুব সমাজের পক্ষ হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আফরোজা রাব্বানীকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শেষে মধ্যরাত পর্যন্ত গহীনে লালন শিল্প গোষ্ঠীর গোয়ালন্দের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান হয়।




















