ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ১৪১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে উজানচর ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও যুব সমাজের পক্ষ থেকে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১ জুলাই) রাতে উজানচর জামতলা উচ্চ বিদ‍্যালয় মাঠে উজানচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে এ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জামতলা এলাকার বিশিষ্ট ব‍্যবসায়ী, সমাজসেবক ও উজানচর ইউপির সাবেক সদস্য মো. আজাহার বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী।

উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আফরোজা রাব্বানী, উপজেলা স্বাস্থ‍‍্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর প‍্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উজানচর ইউনিয়ন পরিষদ সদস্য মো. সমসের শেখ, সমাজসেবক নুর ইসলাম বেপারী প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভাশেষে জামতলা যুব সমাজের পক্ষ হতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আফরোজা রাব্বানীকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। শেষে মধ‍্যরাত পর্যন্ত গহীনে লালন শিল্প গোষ্ঠীর গোয়ালন্দের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান হয়।

গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ১০:০৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪