ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

পাচারকারী আটক

মোঃ নজরুল ইসলাম-বেনাপোল:
  • আপডেট সময় : ০৪:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩ ১৭৩ বার পঠিত

যশোরের শার্শা থেকে ৬১ পিচ স্বর্ণের (১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের) বার ও একটি মোটরসাইকেল সহ ৩ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাত দশ ঘটিকার সমান উপজেলার কায়বা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, নড়াইল জেলার লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫), একই থানার মঙ্গলপুর গ্রামের ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০) ও বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।

বিজিবি জানায়, স্বর্ণ পাচারকারীরা ভারতে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান পাচার করবে, এমন গোপন খবরে, বিজিবির একটি টহলদল কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলে আরোহী ৩ জনকে থামতে বললে, তারা না থেমে দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করে।
পরে, বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের মোটর সাইকেলসহ আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে, কৌশলে লুকানো ৬১ পিচ স্বর্ণেরবার উদ্ধার করে।

যার সিজার মূল্য ১১ কোটি ২১ লাখ ৬৩ হাজার টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, আটক পাচারকারীদেরকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। এবং উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

ট্যাগস :

পাচারকারী আটক

আপডেট সময় : ০৪:২১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩