বালিয়াকান্দি আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে
- আপডেট সময় : ০৭:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ২০৬ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দির সোনাপুরে আনারস প্রতিকের নির্বাচনী কর্মীসভায় যাওয়ার পথে দুই সমর্থককে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধনের সমর্থকদের বিরুদ্ধে।
জখম হওয়া আহত দুইজন হলেন- নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের ছামাদ মণ্ডলের ছেলে ৫৬ বছর বয়সী সালাম মণ্ডল ও একই গ্রামের মৃত কাশেম মণ্ডলের ছেলে ৫০ বছর বয়সী জাহাঙ্গীর হোসেন। বর্তমানে আহত দুজনই বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন সালাম মণ্ডল জানান, শনিবার সন্ধ্যার কিছুকৃষন পরে সোনাপুর বাজারে বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের আনারস প্রতীকের নির্বাচনী কর্মী সভা যাচ্ছিলাম। এসময় আমি ও জাহাঙ্গীর ওই সভায় যাওয়ার পথে মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী এহসানুল হাকিম সাধনের ৮/১০ জন হাতুরী সহ বিভিন্ন ধরনের অস্ত্র সস্ত্র নিয়ে মোটরসাইকেল প্রতীকের স্লোগান দিয়ে আমাদের দিকে আসে। এ সময় আমরা কিছু বুঝে উঠার আগে তারা হাতুড়ি দিয়ে আমাদের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে স্থান ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ জানান, আমি চারবার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। তিন বার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।আমার জনপ্রিয়তা ও এ নির্বাচনে আমার বিজয় সুনিশ্চিত জেনে তারা আমি সহ আমার কর্মি ও সমর্থকদের উপর বার বার হামলা করছে। উপজেলা নির্বাচনে ভোটাররা আমার পক্ষে থাকার কারণে, প্রতিপক্ষ তার নিশ্চিত পরাজয় জেনে আমার সমর্থকদের ভয়ভীতি দেখানোর জন্য আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এহসানুল হাকিম সাধনের সন্ত্রাসী মাস্তান বাহিনী দিয়ে, একের পর এক আমার কর্মীদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে আমি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ভোটের মাঠ দুই পক্ষেরই উত্তেজনা রয়েছে।তবে যেখানে যখনই কোন ঘটনা ঘটানো হোকনা কেন তা দেখভাল করতে পুলিশ সার্বক্ষনিক কাজ করছে।আমরা চাই ২১ মে নির্বাচনের দিন জনগন দেখবে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য ও ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদানের ক্ষেত্রে কি কাজ করছি।উপজেলা প্রশাসন,নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ পুলিশ,বিজিবি,র্র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী ভোটেরদিন সকল অরোজকতা দমনে কাজ করবে বলে জানান।




















