ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে জাটকা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৫০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ৮১ বার পঠিত

“ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা” স্লোগানে ২০২৩-২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব‍্যবস্থাপনা প্রকল্পের আওতায় জাটকা ইলিশ সংরক্ষণে জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মে) বিকেল সাড়ে ৩ টায় গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মো. মশিউর রহমান।

গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোস্তফা-আল-রাজীব’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখসহ উজানচর, দেবগ্রাম ও দৌলতদিয়া এলাকার জেলেরা।

সভায় উপস্থিত বক্তারা জাটকা ইলিশ নিধনের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো জেলেদের মধ্যে আলোচনা করেন। জাটকা ইলিশ শিকার করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। জাটকা শিকার নিষিদ্ধকালীন সময়ে নদীতে যেনো কোনো জেলে না নামে সে বিষয়ে নিষেধ করেন।

গোয়ালন্দে জাটকা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা

আপডেট সময় : ০৯:৫০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪