ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

গোয়ালন্দে তীব্র তাপদাহ থেকে পরিত্রান ও বৃষ্টির জন‍্য ইস্তিস্কার নামাজ আদায়

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:০২:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ২৩৫ বার পঠিত

সারাদেশে বহমান তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবনসহ পশু ও প্রানীকুল। এক পশলা বৃষ্টির আশায় অধির আগ্রহে হাসফাস করছে সবাই।

এমতাবস্থায় রহমতের বৃষ্টি কামনায় রাজবাড়ীর গোয়ালন্দে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন গোয়ালন্দের ধর্মপ্রান মুসুল্লি, ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় গোয়ালন্দ পৌরসভার আলজামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার মাঠে এ নামাজের আয়োজন করা হয়।
নামাজে আশপাশ এলাকার মুসল্লিরাও অংশ নেন।

নামাজ আদায় শেষে অনাবৃষ্টি এবং দেশব‍্যাপী বহমান তাপদাহ থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

মোনাজাতে তীব্র তাপদাহ হতে রক্ষা পেতে মুসুল্লীরা রহমতের বৃষ্টির জন‍্য আল্লাহর কাছে চোখের জল ফেলে প্রার্থনা করেন।

মোনাজাতে তীব্র খড়াসহ সকল প্রকারের প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন বালা মসিবদ থেকে মুক্তিসহ দেশকে রক্ষা এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন বাসীর জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন আলজামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. আমিনুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সভাপতি ও মসজিদ পাড়া জামে মসজিদের ইমাম মুফতি সামছুল হুদা, পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মুফতি আজম আহমাদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীম শেখ, সাবেক সভাপতি রাশেদুল হক রায়হান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম প্রমুখ।

গোয়ালন্দে তীব্র তাপদাহ থেকে পরিত্রান ও বৃষ্টির জন‍্য ইস্তিস্কার নামাজ আদায়

আপডেট সময় : ০৭:০২:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪